শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:২২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কাবাডি চ্যাম্পিয়নশিপে  পুরুষ ও নারী বিভা‌গে গোপালগঞ্জ চ‌্যা‌ম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছে স্বাগতিক গোপালগঞ্জ। মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। 

পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ জয় করে। 

তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে হারায়। ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়