শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে তিনটি ম্যাচের দিনক্ষণে পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পরিবর্তিত সূচি ঘোষণা করে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর দেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।

আগের সূচি অনুযায়ী ১৮ তারিখেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে ২০ তারিখের বদলে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। তৃতীয় ম্যাচটি নির্ধারিত ২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

পরদিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দু’দল। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে। ২৬ ও ২৮ অক্টোবরের বদলে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর। ৩১ তারিখ হবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ১ নভেম্বর দেশ ছাড়বে ক্যারিবিয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়