শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌সি‌টির ক‌ষ্টের জয়, গোল কর‌লেন হালান্ড, রেকর্ড হ‌লো কোচ গার্দিওলার

স্পোর্টস ডেস্ক : ম‌্যান‌চেস্টার সি‌টি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার রাতে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হা‌রি‌য়ে দেয়। প্রতিপক্ষের মাঠে জিটেক স্টেডিয়ামে প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া ছিল গার্দিওলার শিষ্যরা। তবে জয় নিয়েই ঘরে ফিরতে পেরেছে তারা।

 প্রিমিয়ার লিগে কোচ হিসেবে গার্দিওলার এটি ২৫০তম জয়। মাত্র ৩৪৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এই কোচ। তার চেয়ে কম ম্যাচে কোচিং করিয়ে আর কেউ আড়াইশ ম্যাচ জিততে পারেনি। 

এত দিন রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের। তিনি ৪০৪তম ম্যাচে পেয়েছিলেন আড়াইশতম জয়ের দেখা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আড়াইশ জয় পাওয়া ১৬তম কোচ হয়েছেন গার্দিওলা।

তার বাকি ৯৯ ম্যাচের মধ্যে ড্র হয়েছে ৫০টি। আর হেরেছেন মাত্র ৪৯ ম্যাচে। 

ম্যাচের নবম মিনিটে গোলের দ্বিতীয় সুযোগ তৈরি করে ম্যান সিটি। প্রায় মাঝ মাঠ থেকে উঁচু করে বল এগিয়ে দেন ইয়োশকো ভার্দিওল। প্রতিপক্ষের বাধা এড়িয়ে বলের দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে বাম পায়ের শটে জাল কাঁপান হালান্ড।

 চলতি লিগে সাত ম্যাচে এটি তার নবম গোল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ ও সব মিলিয়ে টানা সাত ম্যাচে গোল পেলেন নরওয়ের তারকা ফুটবলার।

প্রিমিয়ার লিগে এ নিয়ে ২৩টি মাঠে খেলে ২২টিতেই গোল করলেন হালান্ড। শুধুমাত্র লিভারপুলের মাঠ এনফিল্ডে এখনও গোল করতে পারেননি। তবে ৯৬ শতাংশ সাফল্য নিয়ে প্রিমিয়ার লিগের যে কোনো ফুটবলারের এগিয়ে সিটি তারকা।

এরপর আর গোল করতে পারেনি সিটিজেনরা। স্বাগতিক ব্রেন্টফোর্ডও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাই ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়