শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয়বারের মতো কলকাতায় আসছেন আর্জেন্টাইন তারকা মেসি

নানা কল্পনা-জল্পনা শেষে গেল মাসে নিশ্চিত হলো, ডিসেম্বরে তিন দিনের ভারত সফরে আসবেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন অধিনায়ক নিজেই জানালেন ভারত সফরের কথা। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেসি জানান, আগামী ১৩ ডিসেম্বর কালকাতায় পা রাখবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজের সঙ্গে একই মঞ্চে থাকবেন। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই সফরে ওয়াখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খান, শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন মেসি। সেই অনুষ্ঠানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও থাকার কথা রয়েছে। 

১৫ তারিখ নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারত ত্যাগ করবেন লিওনেল মেসি। এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন লিওলেন মেসি। সেবার ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতিম্যাচও খেলেছিল আর্জেন্টিনা জাতীয় দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়