শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক : প্রতিপক্ষ খারাপ না খেল‌লে বাংলা‌দেশ নাকি জিত‌তে পা‌রে না, ক্রিকেট প্রেমী‌দের মু‌খে এ ধর‌নের কথা প্রায়শই শোনা যায়। আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ম‌্যাচ‌টি যে‌নো তারই প্রমাণ। এক‌টি সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো টাইগার সেনারা।

সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে আফগা‌নিস্তানের বিরু‌দ্ধে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথেই ছিল দল। কিন্তু এরপর আফগানিস্তান স্পিনের দিশেহারা হয়ে ৯ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়েছিল তারা। 

তবে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৪ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানিস্তান। জবাবে ৮ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

১০৯ রানের উদ্বোধনী জুটির পর ১১৮ রান পর্যন্ত যেতে ৬ উইকেট হারায় জাকের আলীর দল। তবে উইকেটে সোহান-রিশাদের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়