শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টারন‌্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকে‌টে দল পেলেন সাকিব ও তাসকিন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের দুই ক্রিকেটার সা‌কিব আল হাসান ও তাস‌কিন আহ‌মেদ  ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন। ভিত্তি মুল্য ৪০ হাজার ডলারে সাকিবকে কিনেছে এমআই এমিরেটস। অপরদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

প্রথমবারের মতো হওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলা হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

এর আগে, নিলামে না গিয়েই দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

এদিন নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই অলরাউন্ডারকে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়