শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌নেপাল এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে চায় 

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা। আর তাতেই বাজিমাত করলো নেপাল। প্রথম ২ ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ৩ ম্যাচের সিরিজে। এবার তাদের নজর ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা। -- ডেই‌লি ক্রিকেট

প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানের জয়। যা টেস্ট খেলুড়ে কোনো দেশের সহযোগী সদস্য কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।

১৭৩ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল (২৯ সেপ্টেম্বর) মাত্র ৮৩ রানে গুটিয়ে দেন নেপাল। দুইবারের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার হোয়াইট ওয়াশও করতে চার দলটি।

দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার আসিফ শেখ যেমনটা বলছিলেন, 'এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো...নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তাঁরা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দেন। কৃতিত্বটা তাই তাঁদেরও।’

আজ (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হবে দুই দল।

ম্যাচ সামনে রেখে নেপাল দলপতি রোহিত পাউডেল বলেন, 'ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। (প্রথম ম্যাচের) দুই দিন পর দ্বিপক্ষীয় সিরিজ জয় দারুণ ব্যাপার...বিশ্বকে নিজেদের খেলা ও প্রতিভা দেখাতে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ।

গত দুই–তিন বছর ধরে আমরা যেভাবে খেলছি, তাতে অনেকেরই মনোযোগ কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বেশি বেশি খেলতে চাই। সিরিজটা আরও ভালোভাবে শেষ করতে চাই, সব কটি (ম্যাচ) জয়ের প্রেরণা আছে। তবে সে জন্য নতুন করে শুরু করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়