শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে ১৫ অ‌ক্টোবর ঢাকায় আস‌ছে ওয়েস্ট ই‌ন্ডিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরু‌দ্ধে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেল‌তে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আস‌ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। 

 সোমবার (২৯ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশ ভ্রমণ

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

এরপর ২৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ২৮ ও ৩১ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

বর্তমানে শারজাতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখা ক্যারিবীয়রা বাকি দুটি ম্যাচ খেলবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়