শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইতালির সাই‌ক্লিং রেস থে‌কে ইসরায়েলকে বাদ দেয়া হ‌লো 

স্পোর্টস ডেস্ক : ইতালিতে অনু‌ষ্ঠিতব‌্য ‘জিরো দেল এমিলিয়া’ সাইক্লিং রেস থেকে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলকে বাদ দেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

এই সিদ্ধান্ত এসেছে সম্প্রতি অনুষ্ঠিত ‘ভুয়েলতা আ এসপানিয়া’ রেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দ্বারা কয়েকটি বিঘ্ন ঘটার পর। সেখানে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলই মূল লক্ষ্য ছিল।

আগামী মাসের ৪ তারিখে অনুষ্ঠিত একদিনের ‘জিরো দেল এমিলিয়া’ রেস বোলোনিয়ায় শেষ হবে, যা নিয়ে আশঙ্কা ছিল যে রেসের ফিনিশ লাইনটি বিক্ষোভকারীদের লক্ষ্য হতে পারে।

গত সোমবার মিলানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যা ছিল ইতালিয়ার জাতীয় ধর্মঘটের অংশ। গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক হত্যার প্রতিবাদে এই ধর্মঘট ডাক দিয়েছিল দেশটির ট্রেড ইউনিয়নগুলো।

রেস আয়োজক প্রেজিডেন্ট আড্রিয়ানো আমিচি রয়টার্সকে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ফাইনাল সার্কিটের বৈশিষ্ট্য বিবেচনা করে, সব অ্যাথলিট, টেকনিক্যাল স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে, এই বছর ইসরাইয়েলি দলের অংশগ্রহণ বাতিল করতে হয়েছে।’

গাজায় হামলা শুরুর পর থেকে বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট, উৎসব ও সঙ্গীত প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি জোরালো হচ্ছে।

জাতিসংঘের ভাষায়, প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যার এই অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্র: সিএনএন নিউজ, আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়