শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দ‌লের নির্বাচকের পদ ‌থে‌কে স‌রে দাঁড়া‌লেন রাজ্জাক, বি‌সি‌বির নির্বাচ‌নে লড়বেন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আব্দুর রাজ্জাক। তবে বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকবেন সাবেক এ ক্রিকেটর। সংগঠক হিসেবে কাজ করতে চান রাজ্জাক।

নির্বাচকের পদ ছেড়ে বিসিবি পরিচালক পদে লড়বেন রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটে অবস্থান করছিলেন রাজ্জাক। আজ দুপুরে ঢাকায় ফিরেছেন তিনি। ফেরার পর বিসিবিতে এসে আলোচনা করেছেন অনেকক্ষণ। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক পদ ছাড়ার।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, রাজ্জাকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যে বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এ ক্রিকেটার।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। শ‌নিবার পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হয়ে‌ছে। জমা দিতে হবে রোববার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়