শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কাপ ফাইনাল খেলার সময় ভারত‌কে বাংলাদেশ ভাব‌তে হ‌বে, পাকিস্তান দল‌কে ‌শো‌য়েব আখতা‌রের পরামর্শ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল পাশে পেয়েছে দুই প্রাক্তন ক্রিকেটারকে। এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ‘টোটকা’ দিয়েছেন শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস। 

ভারতের এক ক্রিকেটারকে আউট করার দিকে নজর দিতে বলেছেন আখতার। অন্য দিকে ইউনিস আবার এক ক্রিকেটারকে বাদ দিয়ে দল নামানোর পরামর্শ দিয়েছেন।

একটি অনুষ্ঠানে এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আখতার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে খেলছি ভাবলে চলবে না পাকিস্তানকে। 

তিনি বলেন, নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভাবলে চলবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছ। ভাবতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে খেলছো। ২০ ওভার বল করার কথা ভাববে না। ওদের অল আউট করার কথা ভাববে।

অভিষেক শর্মাকে তাড়াতাড়ি আউট করার পরামর্শ দিয়েছেন আখতার। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ বলে ৭৪ রান করেছিলেন অভিষেক। সেই ইনিংসে ভর করে জিতেছিল ভারত। আখতারের মতে, অভিষেক তাড়াতাড়ি আউট হয়ে গেলে ভারত চাপে পড়ে যাবে। 

তিনি বলেন, আমার কথা মাথায় রেখো। প্রথম দুই ওভারের মধ্যে অভিষেককে আউট করে দিলে ওরা চাপে পড়ে যাবে। এমন তো নয় যে অভিষেকের সব শট গ্যালারিতে গিয়ে পড়বে। ও সুযোগ দেবে। সেটা কাজে লাগাতে হবে। শুরু থেকেই অভিষেককে আউট করার জন্য ঝাঁপাতে হবে।

ইউনিসের মতে, পাকিস্তানের উচিত সাইম আয়ুবকে ফাইনালে না খেলানো। চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে চার বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। বল ভাল করলেও ব্যাট হাতে তিনি দলকে ডোবাচ্ছেন বলে মনে করেন ইউনিস। 

সম্প্রচারকারী চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি আগেই বলেছিলাম ওকে বাদ দিতে। এমন নয় যে ওর প্রতিভা নেই। ও পাকিস্তানের ভবিষ্যৎ। কিন্তু এখন ও ফর্মে নেই। ওর মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। ওর জন্য দলের ক্ষতি হচ্ছে। কোনও কোনও সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানকে ফাইনালে সেটাই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়