শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত নাকা‌নিচুবা‌নি খে‌য়ে সুপার ওভারে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জয় পে‌লো

স্পোর্টস ডেস্ক : এশিয়া কা‌পের সুপার ফো‌রের শেষ ম‌্যা‌চে সহ‌জে পার পায়‌নি ভারত। ২০২ রা‌নের বিশাল স্কোর গড়‌লেও ভারত‌কে রী‌তিমত নাকা‌নি চুবা‌নি খাই‌য়ে‌ছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তা‌দের জিত‌তে হ‌য়ে‌ছে সুপার ওভা‌রে।

এ‌দিন অভিষেক শর্মার শুরুর তাণ্ডবের পর তিলক শর্মার শেষের ঝড়ে এবারের এশিয়া কাপের প্রথম দল হিসেবে দুইশ ছোঁয়া সংগ্রহ পায় ভারত। জবাবে পাতুম নিসাঙ্কার সেঞ্চুরিতে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় খেলা গড়াল সুপার ওভারে। এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আর পেরে ওঠেনি লঙ্কানরা।

আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভারে মাত্র ২ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর প্রথম বলে দৌড়ে ৩ রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব।

শুক্রবার দুবাইয়ে সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে সমান রান তোলে লঙ্কানরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়