শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাকিবকে টপকে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার মোস্তা‌ফিজুর রহমান এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেই সাকিবকে ছুঁয়ে ফেলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবের পাশে বসেছিলেন মোস্তাফিজ। আজ ভারতের বিপক্ষে সূর্যকুমার যাদবকে আউট করে সাকিবকে পেছনে ফেলেন তিনি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির হাতছানি নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ইনিংসের ১২তম ওভারে বল করতে আসেন মোস্তাফিজ। কিছুটা শর্ট লেংথের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা জাকের আলীর হাতে ক্যাচ দেন সূর্যকুমার যাদব। 
 
জোরালো আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। আর নিজের ১১৮তম টি-টোয়েন্টিতেই দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাঁহাতি এই পেসার। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন সাকিব। তাই এই ফরম্যাটে আর উইকেট পাওয়ার সুযোগ নেই তার। সেক্ষেত্রে, এটা অনুমান করাই যায় যে খুব শীঘ্রই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠতে যাচ্ছেন মোস্তাফিজ। তবে তার জন্য ফিজকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। 
 
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়াদের তালিকায় সাকিব-মোস্তাফিজের পরে আছেন তাসকিন আহমেদ। ৮১ ম্যাচে ৯৯ উইকেট এই পেসারের। তালিকায় চারে থাকা শেখ মেহেদীর উইকেট ৬৬ ম্যাচে ৬১টি। পাঁচে থাকা শরিফুল ইসলাম ৫৪ ম্যাচে পেয়েছেন ৫৮ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়