শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ, বলছেন রোহান গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপে ভারতকে কেউ হারাতে পারে এমন ভাবনা মাথায়ই আনতে পারছে না ভারতের সাবেক ক্রিকেটার হারভজন সিং। বাকি বিশ্লেষকরাও অনেকটা একই সুরে কথা বলেছেন।

মাঠের ক্রিকেটে ভারত সেটা প্রমাণও করছে এখনো পর্যন্ত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়, সুপার ফোরের প্রথম ম্যাচটাও পাকিস্তানের বিপক্ষে জিতলো হেসেখেলে। -- ডেই‌লি ক্রিকেট

এবার ভারতের সামনে অপেক্ষায় বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হচ্ছে দুই দল। ভারতের মতো বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। হারিয়েছে শ্রীলঙ্কাকে।

বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ক্রিকবাজের বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার আলাপ করেছেন। সেখানেই তিনি বাংলাদেশকে সমীহ করে কথা বললেন।

জানালেন বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। অন্তত বাকি দলগুলোর মতো ভারতকে পেয়ে ভেঙে পড়বে না টাইগাররা।

তিনি বলেন, 'বাংলাদেশ আর সেই দল নয় যারা বড় দলের নাম শুনে ভয় পায়। বরং তারা এখন জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং ম্যাচ জেতার পরিকল্পনা সাজাতে হয়। ভারত-বাংলাদেশ ম্যাচে তাদের সবচেয়ে বড় শক্তি হবে আত্মবিশ্বাস। 

রোহান গাভাস্কার আরও যোগ করেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে অনেক দলই মানসিক চাপে ভেঙে পড়ে। কিন্তু বাংলাদেশ এখন সেই অবস্থানে নেই। তারা জানে কীভাবে পরিকল্পনা সাজাতে হয়, ম্যাচের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হয়। ফলে ভারত ম্যাচে ভয় নয়, বরং লড়াইয়ের মানসিকতা নিয়েই নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়