শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডি পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলা কুমিল্লায় শুরু

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলা রোববার কুমিল্লায় শুরু হয়েছে। কুমিল্লা জিমনেসিয়াম প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আফাজ উদ্দিন।

পুরুষ বিভাগে বড় জয় পেয়েছে স্বাগতিক কুমিল্লা। লক্ষ্মীপুরকে ৬৬ -১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তারা। অন্য ম্যাচে চট্টগ্রাম ও রাঙ্গামাটির মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম ৩৮-৩৩ পয়েন্টে হারিয়েছে রাঙ্গামাটিকে। 

পুরুষ বিভাগে কুমিল্লা জয় পেলেও নারী বিভাগে হেরে গেছে স্বাগতিকরা। খাগড়াছড়ি তাদের হারিয়েছে ৪৭-১১ পয়েন্টের ব্যবধানে। আরেক ম্যাচে রাঙ্গামাটি ৪২ -১০ পয়েন্টে সহজে হারিয়েছে চট্টগ্রামকে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সারাদেশকে মোট আটটি জোনে ভাগ করে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। 

কর্ণফুলী জোনের আগে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, রুপসা ও সুরমা জোনের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়