শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তা‌ফিজ ও তাস‌কি‌নের ওভার দু‌টি বাংলা‌দে‌শের জ‌য়ের টা‌র্নিং প‌য়েন্ট : লিটন দাস

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে শনিবার (২০ সেপ্টেম্বর) এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস জয়ে পেয়েছেন লিটন-মুস্তাফিজরা। সুপার ফোরে শুভসূচনা করেছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা অবশ্য এদিন ছিল অনবদ্য। বাংলাদেশি বোলারদের নাকানিচুবানি খাইয়ে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল দলটি। শেষ দিকে লাগাম টেনে ধরেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ওভার দুটি বদলে দিয়েছে ম্যাচের গতিপথ, এমনটিই মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘এশিয়া কাপ শুরুর আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছি। কিছু ম্যাচে বেশ ভালোভাবে রান তাড়া করে জিতেছি। মুস্তাফিজ ও তাসকিন ম্যাচটি বদলে দিয়েছেন। মুস্তাফিজ কতটা ভালো, আমরা সবাই জানি। তার ১৯তম ও তাসকিনের ২০তম ওভার গেম চেঞ্জার। একটা সময় মনে হচ্ছিল ১৯০ হবে (শ্রীলঙ্কার সংগ্রহ)।

লিটন ‍বাড়িয়ে বলেননি। দাসুন শানাকা যখন হাত খুলে খেলছিলেন, সেই সময় ১৯তম ওভারে ৫ রান দিয়ে মুস্তাফিজ নেন তিন উইকেট। যাতে ছিল ১২ বলে ২১ রান করে হুমকি হওয়া লঙ্কান দলপতি চারিথ আসালাঙ্কার রান আউট। আর তাসকিন শেষ ওভারে দিয়েছেন ১০ রান। শেষ বলে ছক্কা না হলে সেটি থামত চার রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়