শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

২৫ বছর পর পর্তুগা‌লের ক্লাব  বেনফিকায় ফিরলেন কোচ হো‌সে মরিনহো

স্পোর্টস ডেস্ক : হো‌সে ম‌রিন‌হো খুবই উ‌ল্লো‌সিত নিজ দেশের ক্লাব বেনফিকায় যোগ দি‌তে পে‌রে। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

এর আগে ২০০০ সালে এই বেনফিকা দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন মরিনহো। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন তিনি।

প্রসঙ্গত, প্রথম দফায় বেনফিকার হয়ে ১১ ম্যাচে দায়িত্ব সামলেছিলেন মরিনহো। এরপর পোর্তোর হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুইটি প্রিমিয়ার লিগ জেতার পর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, টটেনহ্যামের মতো ক্লাবের ডাগআউট সামলান এই পর্তুগিজ।

সবশেষ তুর্কি ক্লাব ফেনেরবাচের দায়িত্বে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার কাছে হারের পর ছাঁটাই হন তিনি। চাকরি হারিয়ে ফিরলেন নিজের পুরোনো ক্লাব বেনফিকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়