শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের জ‌টিল সমীকরণটা সহজ ক‌রে দি‌লো শ্রীলঙ্কা। দুর্দান্ত পারফর‌মেন্স ক‌রে তারা হা‌রি‌য়ে দেয় আফগা‌নিস্তান‌কে।

এ‌দিন মোহাম্মদ নবীর শেষের তাণ্ডবে বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। কিন্তু তা‌দের সব সম্ভাবনা শেষ ক‌রে রদন কুশণ মে‌ন্ডিস। মেন্ডিসের ফিফটিতে দুর্দান্ত জয়ে সুপারফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর তাতে পরের রাউন্ডে উঠে গেছে বাংলাদেশও।

আবু ধাবিতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নবীর ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় ১০১ রান করতে পারলেই সুপারফোর নিশ্চিত হতো শ্রীলঙ্কার। তবে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

আফগানিস্তান বড় স্কোর করে ফেলার পর বাংলাদেশের সামনে সমীকরণ ছিল দুটো। হয় শ্রীলঙ্কার জয় অথবা ১০০ বা এর কম রানের নীচে তাদের গুটিয়ে যাওয়া।  

তবে শুরু থেকেই লঙ্কানদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বোঝাই যাচ্ছিল ১০০ রান ছাড়িয়ে যাবে তারা। তাই বাংলাদেশের সমর্থকদের শেষ পর্যন্ত দেখার বিষয় ছিল আফগান স্পিনারদের সামলে জিততে তারা পারবে কিনা।

পঞ্চম উইকেটে কুশলের সঙ্গে কামিন্দু মেন্ডিসের ২৩ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বচ্ছন্দেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠল  আসালাঙ্কার দল। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। এক জয়ে আফগানদের পয়েন্ট ২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়