শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্থিক তছরুপের অভিযোগে ক্রিকেটার যুবরাজ সিং ও উথাপ্পাকে তলব ক‌রে‌ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

স্পোর্টস ডেস্ক: অবৈধ বেটিং অ্যাপে আর্থিক তছরুপের অভিযোগে যুবরাজ সিংহ ও রবিন উথাপ্পাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে সুরেশ রায়না ও শিখর ধওয়ানকে জেরা করেছে তারা। এ বার আরও দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার ইডি আধিকারিকেরা জানিয়েছেন, সমন করা হয়েছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে। উথাপ্পাকে আগামী ২২ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যুবরাজকে হাজিরা দিতে বলা হয়েছে ২৩ সেপ্টেম্বর। -- সংবাদপ্রতি‌দিন

একটি অবৈধ বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রায়নাকে গত ১৩ অগস্ট হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরা দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। 

গত ৪ সেপ্টেম্বর তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ধওয়ান। সকাল ১১টার সময় ইডি দফতরে পৌঁছোন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। সেখান থেকে সন্ধে ৭টার সময় বেরিয়ে যান ধওয়ান। তাঁকে আট ঘণ্টা ধরে জেরা করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ধওয়ানের বয়ান নথিবদ্ধ করেছেন ইডির তদন্তকারীরা।

 অভিযুক্ত সংস্থার সঙ্গে ধওয়ানের আর্থিক লেনদেনের নথিও খতিয়ে দেখা হয়েছে। ৩৯ বছরের ক্রিকেটার অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।  এবার যুবরাজ ও উথাপ্পার পালা।

গত কয়েক মাস ধরে অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে ইডি। এই সব অ্যাপের প্রচারে যুক্ত থাকায় একের পর এক খ্যাতনামীকে তলব করছে তারা। জুলাই মাসে গুগল ও মেটার প্রতিনিধিকেও ডেকে পাঠিয়েছিল ইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়