শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

স্পোর্টস ডেস্ক : গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই তুঙ্গে হ্যান্ডশেক বিতর্ক। টসের সময় এবং ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে একে অপরের প্রতি দোষারোপ চলছে। অনেক প্রাক্তন ক্রিকেটারও মতামত দিয়েছেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্ক থেকে দূরেই থাকতে চাইলেন।

এদিন নিজের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন করেন সৌরভ। সেখানেই তাঁকে হ্যান্ডশেক নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ বলেন, “আপনার উচিত সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা। ওর কাছেই উত্তর রয়েছে। ও সেই উত্তরও দিয়েছে। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে। -- আনন্দবাজার

দ্বিতীয় বারের জন্য সিএবি সভাপতি হওয়া সৌরভ জানিয়েছেন, খেলা নয়, বন্ধ হওয়া উচিত সন্ত্রাস। তাঁর কথায়, “সন্ত্রাস সবার আগে বন্ধ হওয়া উচিত। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা বিশ্বেই সন্ত্রাস বন্ধ করা দরকার। খেলাধুলো তো আর বন্ধ করা যায় না।

রোববা‌রের ম্যাচ দেখে হতাশ সৌরভ। বিরক্ত হয়ে একটা সময় পর তিনি খেলাই দেখেননি বলে জানিয়েছেন। সৌরভের কথায়, যা দেখেছি তাতে আমি খুব একটা অবাক নই। আমি আসলে ১৫ ওভারের পর খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটির খেলা দেখছিলাম।

তার সংযোজন, “ভারত আর পাকিস্তানের মধ্যে এখন আর কোনও লড়াই হয় না। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড বা ইংল্যান্ড খেললে তখন ওদের খেলা দেখতাম। শুধু পাকিস্তান নয়, এই এশিয়া কাপে সব দলের থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত। একটা-দুটো দিন ওরা হারতেই পারে। কিন্তু বাকি দিন ভারতই জিতবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়