শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান। তাদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ১৫.৫ ওভারেই তারা করে সুরিয়া কুমার যাদবের দল।

তবে জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচে আলোচনার বিষয় ছিল অন্য ব্যাপার। যেমন ম্যাচ শেষে অপেক্ষায় থাকা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে ফেরে ভারতের ক্রিকেটাররা। -- ডেই‌লি ক্রিকেট

ক্রিকেট ভদ্র লোকের খেলা, যেখা ভাতৃত্ব, বন্ধন আর সৌহার্দ্য মিলে মিশে একাকার হয়। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক কোন্দলের প্রভাব বরাবরের মতো দেখা গেলো মাঠেও।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম শোয়েব আখতার।

সাবেক এই গতি তারকা যেমনটা বলছিলেন, 'আমি বাকরুদ্ধ। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক বানানো ঠিক নয়। এটা হতাশাজনক। এটা ক্রিকেট ম্যাচ, রাজনৈতিকভাবে দেখার দরকার নেই। আমরা ইতিবাচক বার্তা দিয়েছি। আমরা অনেক কিছু বলতে পারি হ্যান্ডশেক না করার বিষয়ে।'

'ঝগড়া লড়াই সব জায়গায় হয়, এমনকি ঘরের ভেতরেও। ভুলে যাও, এগিয়ে যাও। এটা ক্রিকেট, হাত মেলাও, সৌজন্য দেখাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়