শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন হা‌রের প‌রেও এ‌শিয়া কাপ জ‌য়ের স্বপ্ন দেখ‌ছেন অ‌ণিক 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় ম্যাচেই টাইগাররা খেয়েছে বড় ধাক্কা। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরে গেছে লিটন দাসের দল। এমন হারের পরও হাল ছাড়তে নারাজ জাকের আলী অনিক।

লঙ্কানদের কাছে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা জাকের বলেন, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। এই ম্যাচও জেতার মেন্টালিটি নিয়ে আসছি। পরের ম্যাচেও আসব। এ ছাড়া আর উপায় নাই। --- ডেই‌লি ক্রিকেট

আমরা তো টুর্নামেন্টে ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। এক ম্যাচ হারলেই ড্রপ করা যাবে না। পরের ম্যাচও জেতার জন্য যাব।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ওভারে কোনো রান তো তুলতে পারেনি, উল্টো হারিয়েছে দুই ওপেনারকে। তবে বাতাস ব্যাটিংয়ে প্রভাব রেখেছে বলে দাবি জাকেরের। 

তিনি বলেন, এটা মাথায় রাখতে হয়। দুই পাশে মারা যায় না। এক পাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয়। আরেক পাশে মারা যায় যে সাইডে বাতাস। আসলে এক কথা বারবার হয়ে যাচ্ছে। টপ অর্ডারের কথা। ওদের বেশি ব্লেইম দেওয়া হয়ে যাচ্ছে। ভালো শুরু হলে এগুলা রিস্কি মনে হতো না। যেহেতু হাতে এত উইকেট ছিল না, একটা টোটালের জন্য এত রিস্ক নেওয়া যাবে না।

উইকেট ব্যাটারদের জন্য ভালো ছিল বলে মনে করেন জাকের। ডানহাতি এ ব্যাটার বলেন, ‘শুরু থেকেই উইকেট ভালো ছিল। তবে আমরা ভালো শুরু পাইনি। দল হিসেবে পাওয়ারপ্লেতে এত উইকেট হারানো যাবে না। সেখানেই ম্যাচটা ফসকে  গেছে। পাওয়ারপ্লেতে ভালো করার উপায় খুঁজতে হবে আমাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়