শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ম্যাচে কোনও আবেগ নয়, ভারত দলকে স্পষ্ট বার্তা কোচ গম্ভীরের

স্পোর্টস ডেস্ক : পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পক্ষে মত দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে ভারত। রবিবারের ম্যাচের আগে দলকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন গম্ভীর। জানিয়েছেন, ক্রিকেটারদের ফোকাস যেন শুধু ম্যাচের উপরেই থাকে। অতিরিক্ত আবেগ দেখাতে বারণ করেছেন ভারতের কোচ। সাংবাদিক বৈঠকে এসে এ কথা জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে। -- আনন্দবাজার

দুশখাতে বলেছেন, “ম্যাচটা হবে কি না সেটা বুঝতে না পারাই সবচেয়ে হতাশাজনক ছিল। দুবাইয়ে এসে আমাদের খেলতে হবে, এটা জানার পর থেকেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এই ম্যাচের জন্য আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি। আমরা জানি মানুষের আবেগ রয়েছে এই ম্যাচ নিয়ে। গৌতি যে বার্তা দিয়েছে তা পেশাদারদের মতোই। শুধু ম্যাচে ফোকাস করতে বলেছে। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবতে বারণ করেছে।

দুশখাতের সংযোজন, “ক্রিকেট খেলতে নামলে আবেগহীন থাকার চেষ্টা করব আমরা। দলের ক্রিকেটারেরা যথেষ্ট পেশাদার। আমি জানি প্রত্যেকের আবেগ আলাদা হয়। তবে বার্তা দেওয়া হয়েছে শুধু ক্রিকেটেই মনোযোগ দেওয়ার।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার জন্য দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে এই ম্যাচের বিরোধিতায় মুখ খুলেছেন। কেন্দ্রীয় সরকার কিছু দিন আগেই জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলা হবে না। তবে আইসিসি বা এসিসি-র মতো বহুপাক্ষিক প্রতিযোগিতায় ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

একই কথা বলেছেন দুশখাতেও। তাঁর কথায়, “অনেকেই বলেছেন খেলাধুলো এবং রাজনীতিকে আলাদা রাখতে। আশা করি আমাদের খেলাই বলে দেবে দেশের প্রতি এই ক্রিকেটারেরা কতটা দায়বদ্ধ। আমরা বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনেই খেলতে নামবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়