শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আবুধাবীর টিম হো‌টে‌লে ক্রীড়া উপ‌দেষ্টা আ‌সিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট দল এশিয়া কাপে ব্যস্ত সময় পার করছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি মাঠে বসে সরাসরি উপভোগ করবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও। দলের মনোবল বাড়াতে ও আসন্ন ম্যাচগুলোতে শুভকামনা জানাতে হোটেলে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন ক্রীড়া উপদেষ্টা।

এ সময় তিনি অনুশীলন, ম্যাচ পরিকল্পনা ও দলের সামগ্রিক পরিবেশ নিয়েও খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মো. রশেদুজ্জামান, জাতীয় দলের ম্যানেজমেন্ট ও বোর্ড কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্রিকেটাররা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আড্ডায় নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন। পরে উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন।

গত কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বন্দ্বে উত্তাপ কমলেও প্রতিদ্বন্দ্বিতা কমেনি। গত ১০ বছরে দুই দল সমানভাবে ৮টি করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এগিয়ে আছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া গত বছর ডালাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচগুলোতে শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল বাংলাদেশি বোলাররা। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনো তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে সংগ্রামে আছে। মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ৮০ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়