শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে টি-টোয়েন্টিতে ১৪৬ রানে  জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক ম‌্যাচ খেল‌লো ইংল‌্যান্ড। যা রেকর্ড হ‌য়ে রই‌লো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর তাতে মনে হয় বিশাল এক ভুলই করে বসলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন ইংল‌্যা‌ন্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। 

 ৬০ বলে ১৪১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সল্ট। বাটলার আউট হন ৩০ বলে ৮৩ রান করে। মাঝে জ্যাকব বেথেল ১৪ বলে করেন ২৬ রান। হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ২১ বলে ৪১ রানে। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া তৃতীয় দল হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৩০০ রানের গণ্ডি পেরুলো ইংলিশরা। 

বিশাল রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার এইডেন মারক্রাম ও রিকেলটন। তবে এই বিশাল রান তাড়া করে জেতা তো আর কম কথা নয়। বড় শট খেলতে গিয়ে একে একে উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটাররা। 
 
ওপেনার মারক্রাম করেন ২০ বলে ৪১ রান। রিকেলটনের ব্যাট থেকে আসে ১০ বলে ২০ রান। ত্রিস্তান স্টাবস করেন ২৫ বলে ২৩, ডোনোভান ফেরেইরা ১১ বলে ২৩ ও ফৌরতিন করেন ১৬ বলে ৩২ রান। তা ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৫৮ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৪৬ রানের বিশাল এক জয় পায় ইংল্যান্ড। জোফরা আর্চার নেন ৩ উইকেট। স্যাম কারান, ডসন ও উইল জ্যাকস নেন ২টি করে উইকেট। 

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ৩৪৪ রানের। গাম্বিয়ার বিপক্ষে করেছিলো জিম্বাবুয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান রয়েছে নেপালের। তারা এই রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড। 
 
ব্যক্তিগত রানের দুটি রেকর্ড গড়েন ফিল সল্ট। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই ওপেনার। ৩৯ বলে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। এর আগে ইংল্যান্ডের হয়ে ৪২ বলে দ্রুততম সেঞ্চুরি ছিল লিয়াম লিভিংস্টোনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়