শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কর্মীদের বাহবা দিতে এশিয়া কাপের ৭০০ টিকিট কিনলেন দুবাইয়ের এক শিল্পপ‌তি

স্পোর্টস ডেস্ক : বেজে গিয়েছে এশিয়া কাপের দামামা। মহাদেশের সেরা হওয়ার দৌড়ে শামিল ৮ দেশ। টুর্নামেন্টের সময়ে নিজের কর্মচারীদের জন্য মিষ্টি উদ্যোগ নিলেন দুবাইয়ের এক ব্যবসায়ী। 

সবমিলিয়ে এশিয়া কাপের ৭০০টি টিকিট কিনে নিয়েছেন তিনি। অধস্তন কর্মচারীদের এই টিকিট উপহার দেবেন ওই ব্যবসায়ী। তাঁর মতে, যারা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করেন তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

ক্রিকেট ‘উৎসব’কে ঘিরে এই মিষ্টি উদ্যোগ নিয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ড্যানিয়ুব গ্রুপ। সংস্থার ভাইস চেয়ারম্যান আনিস সাজান বলেছেন, এশিয়া কাপের জন্য ৭০০টি টিকিট কেটেছেন তিনি, বিভিন্ন ম্যাচ মিলিয়ে। এই টিকিট পুরোটাই তিনি দিয়ে দেবেন সংস্থার শ্রমিক এবং অধস্তন কর্মীদের জন্য। 

তার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ১০০টি টিকিট রয়েছে। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ৮ লক্ষ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। সুপার ফোর এবং ফাইনালের টিকিটও রয়েছে আনিসের কাছে। সংস্থার কর্মীরা বিনামূল্যে এশিয়া কাপ ফাইনালও দেখতে পারবেন।

কেন এমন উদ্যোগ? স্থানীয় সংবাদমাধ্যমকে ‘বস’ আনিস জানিয়েছেন, “আসলে সংযুক্ত আরব আমিরশাহীতে এত বড়মাপের ক্রিকেট ম্যাচ খুব কমই হয়। এখন সুযোগ এসেছে মাঠে বসে এরকম ম্যাচ দেখার। তাই আমরা চাই, যারা আড়ালে থেকে প্রত্যেক দিন নীরবে কাজ করে যায়, তারাও যেন এই ক্রিকেটে অংশ হয়ে উঠতে পারে। 

ক্রিকেট ম্যাচকে ঘিরে তাদের নতুন স্মৃতি তৈরি হবে।” আনিসের মতে, একেবারে নিচুতলার শ্রমিকদের স্বীকৃতি দেওয়া হবে টিকিট উপহার দেওয়ার মাধ্যমে।

অন্যদিকে, সূত্র মারফত জানা যাচ্ছে, দুবাইয়ে ভারত-পাক লড়াই নিয়ে নাকি কোনও উন্মাদনাই নেই! এমনকী অসংখ্য টিকিট বিক্রিই হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাইভোল্টেজ ম্যাচের ৪ দিনে আগেও সব টিকিট বিক্রি হয়নি। 

কারণ হিসেবে যা বলা হচ্ছে, তার বাংলা অনুবাদ হতে পারে ‘গলা কাটা দাম’। তাছাড়া সুপার ফোরে উঠলে দুই দলের একাধিকবার দেখা হবে। অনেকে সেই ম্যাচগুলোর দিকে নজর রাখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়