শিরোনাম
◈ ১৫ দিনের ব্যবধানে জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা কমল ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফে বলিভিয়া

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত লড়াই ক‌রেও শেষ রক্ষা হ‌লো নাব্রা‌জি‌লের। ত‌বে এল আলতোর উচ্চতার জন‍্য নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। তার সুযোগ নিয়েছে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে ব্রাজিল থেকে যোজন যোজন এগিয়ে ছিল বলিভিয়া।

বলিভিয়া গোলের জন‍্য ২৩ শট নেয়, যার ১০টি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন‍্য ১০টি শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে বাড়ানো সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলকিপার আলিসন।

দ্বিতীয়ার্ধে বলিভিয়া বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলেও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। 

অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়