শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌লের সবাই শতভাগ দি‌লে এ‌শিয়া কা‌প জয় করা সম্ভব : লিটন দাস

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেছে। কিন্তু কখনোই শিরোপা জেতা হয়নি। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। বাংলাদেশের শিরোপা স্বপ্নে আশা যোগাচ্ছে সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজ জয়।

এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন কুমার দাস। ম্যাচ জিততে হলে ক্রিকেটারদের শতভাগ দিতে হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। -- ‌ডেই‌লি ক্রিকেট

লিটন বলেন, সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।

এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ। তাই অনেকেই মনে করছেন বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পার হতে পারবে না। তবে কাউকে জবাব দেওয়ার পক্ষপাতী নন লিটন।

তিনি বলেন, 'না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।

অতীত ইতিহাস ভেঙে শিরোপা জিততে চান লিটন। তিনি বলেন, 'আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। 

এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়