শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে আবুধা‌বি‌তে এশিয়া কাপের পর্দা উঠছে, আফগানিস্তান ও হংকং উদ্বোধনী ম্যাচে মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কা‌পের ১৭তম আস‌রের পর্দা উঠছে আজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সা‌ড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং।

এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয় বারেরমত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়।

বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মত দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। 

সেখানেই প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনাল। ৮ দলের ১৯ ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পরবে কারা, যানা যাবে ২৮ সেপ্টেম্বর।

অপরদিকে, এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়