শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তামিম ইকবা‌লের জন্য বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাচা আকরাম খান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে লম্বা সময় ছিলেন আকরাম খান। জাতীয় দলের সাবেক অধিনায়ক এর আগে ছিলেন নির্বাচকের ভূমিকাতেও। তবে এবার এসব থেকে কিছুটা ছুটি নিচ্ছেন দেশকে আইসিসি ট্রফি জেতানো কাপ্তান। --‌ডেই‌লি ক্রিকেট

মূলত তার ভাতিজা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন বলেই সরে দাঁড়িয়েছেন আকরাম।

তামিম শুধু পরিচালক নয় বিসিবি সভাপতি হওয়ার লড়াইয়েও নামছেন। তবে একই পরিবারের দুজন বোর্ডে থাকা পছন্দ নয় বলে নিজে নির্বাচনে অংশ নিবেন না আকরাম খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, 'যেহেতু আমার পরিবারের আরেকজন সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে... বোর্ডে একই পরিবারের দুজন থাকাটা আমার কাছে পছন্দ না। ও (তামিম) তো আমার ছোট, আমার ছেলের মতো, ওকে আমি কোলে নিয়েছি। এ জন্য আমি ওখান থেকে সরে এসেছি।

এটা দেখতেও ভালো লাগে না। একজন প্রধান (তামিমের বিসিবি সভাপতি হওয়া) হবে, আর বয়সেরও তো একটা ব্যাপার আছে।

এবার বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপের কমতি নেই। তামিমের ঘোষণার পর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করার বার্তা দেন।

আর এতেই নির্বাচনের মাঠ হয়েছে গরম। তামিম-বুল্বুল লড়াই জমে উঠেছে ইতোমধ্যে। তবে সাবেক সতীর্থ বুলবুল ও নিজের ভাতিজা তামিম যেই-ই জিতুক, দেশের ক্রিকেট উন্নতিতে কাজ করুক তাই-ই চান আকরাম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়