শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপালে সরকার বি‌রোধী আন্দোলনের জেরে বাংলাদেশের অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের দিন সোমবার বিকেল ৩টায় অনুশীলনে যাওয়ার কথা ছিল জামালদের। 

তবে দেশটির সরকারবিরোধী আন্দোলনের কারণে হোটেল থেকে বের হতে পারেনি বাংলাদেশ দল। যে কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুর ১২টায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে টিম হোটেলে। ৩ টায় অনুশীলনের নির্ধারিত সময় ছিল। তবে সোয়া ২টায় হোটেলের লবিতে গেলে জানা যায় যে বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশে-পাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। 
 
দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। 

গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। তবে সে ম্যাচের আগের দিন আন্দোলনের জেরে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়