শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৬ সে‌প্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, সম্প্রতি নিরাপত্তা বাহিনী পরিচালিত ‘অপারেশন সারবাকাফ’-এর জেরে সন্ত্রাসীরাই এই কাণ্ড ঘটাতে পারে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি টার্গেটভিত্তিক হামলা বলে মনে হচ্ছে’।

গত সপ্তাহেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে প্রথমে একজন সন্ত্রাসী নিহত হয়। এরপর পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা করলে একজন কনস্টেবল নিহত হন। তারই ধারাবাহিকতায় ক্রিকেট মাঠে হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।

সাম্প্রতিক সময়ে জঙ্গি আক্রান্ত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। 

নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের দমনে কঠোর অবস্থান নিলেও স্থানীয় জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রিকেট মাঠে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়