শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রেসিডেন্ট হ‌তে যা‌চ্ছেন শচীন টেন্ডুলকার 

স্পোর্টস ডেস্ক : মাঠে তিনি ছিলেন ক্রিকেটের ঈশ্বর। এবার মাঠের বাইরেও মহাগুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন শচীন টেন্ডুলকার! বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শচীনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। -- সংবাদপ্রতি‌দিন

আইসিসি চেয়ারম্যান জয় শাহ পর্যন্ত এই নিয়ে অত্যন্ত উৎসাহী। তিনিই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য শচীনকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন বলে সূত্রের খবর।

চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সংবাদসংস্থার খবর ধরলে, তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় বোর্ড। 

যেহেতু রজার বিনির বয়স ৭০ বছর পেরিয়ে গিয়েছে, তাই লোধা আইনে তাঁর পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। 

বিশ্বকাপজয়ী বিনির পরিবর্ত হিসাবে কোনও হেভিওয়েট ক্রিকেটারকেই বোর্ডের প্রেসিডেন্ট পদে বসানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিসিসিআইয়ের অন্দরে।

বিনির আগে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। তাই বিনির উত্তরসূরি হিসাবেও বিরাট মাপের কোনও ক্রিকেটার কুর্সিতে বসুন, এমনটাই চাইছে বিসিসিআই। 

তখনই চর্চায় উঠে আসে স্বয়ং ক্রিকেটের ঈশ্বরের নাম। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য়। 

মাসখানেক আগে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এই নিয়ে শচীনের সঙ্গে শাহর আলোচনাও হয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে শচীন এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তার অন্যতম প্রধান কারণ হল বিজ্ঞাপন। বর্তমানে বহু বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন শচীন। 

বোর্ড সভাপতি হতে গেলে সেসব ছেড়ে দিতে হবে। তবে জয় শাহর সঙ্গে শচীনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তাই শেষ পর্যন্ত বোর্ড সভাপতির কুর্সিতে ক্রিকেটের ঈশ্বরকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়