শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস গড়লেন লিটন দাস

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন লিটন দাস। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও খেললেন দারুণ এক ইনিংস। ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি। এর সঙ্গে সাকিব আল হাসানের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন টাইগার টি-টোয়েন্টি ক্যাপ্টেন।  

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি হাঁকিয়েছেন লিটন। আর তাতেই সাকিবের ১৩টি ফিফটিকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক বনে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। ৭ ফিফটি নিয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল। 

সাকিবের ১৩টি ফিফটি করতে অবশ্য খেলতে হয়েছে ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১১০তম ম্যাচেই। এশিয়া কাপের আগে লিটনের ফর্ম ভালো থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়