শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের কা‌ছে সি‌রিজ হা‌রের জন‌্য মো‌টেও হতাশ নয় নেদারল‌্যান্ডস। বরং বাংলা‌দে‌শের খেলার প্রশংসা ক‌রে‌ছে তারা। নেদারল‌্যান্ড‌সের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক মনে করেন, ২০২৩ সালের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের অনেক তফাৎ।

প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারলেও ডাচ কোচ হতাশ নন।

তার মতে, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগই তাদের উন্নতির পথ খুলে দেবে। ‌সোমবার বাংলা‌দে‌শের কা‌ছে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, ‘আমরা আমাদের দল নিয়ে গর্বিত।

বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা বিরাট সুযোগ। আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জ। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে নিকার্কের মতে, তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম বেড়েছে, ব্যাটিংয়ে স্মার্ট অপশন বেছে নিচ্ছে। আগের মতো অগোছালো নয়। তরুণ ডাইনামিক ব্যাটার উঠে আসছে, যারা দলে অবদান রাখছে। 

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন নিকার্ক। তিনি বলেন, ‘বাংলাদেশের ডানহাতি-বাঁহাতি দুই ধরনের বোলারই আছে। 

তাসকিন নিয়মিত ১৩৫ কি.মি. গতিতে বল করছে, মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যময়। মেহেদী নতুন বলে যেমন ভালো, মাঝের ওভারেও বল করতে পারে। ফলে এই বোলিং বৈচিত্র্য বাংলাদেশকে এগিয়ে রাখছে। এটাই বাংলা‌দেশ দ‌লের জন‌্য প্লাস প‌য়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়