শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হ‌বে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর।

আসন্ন আসরকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এসএ টোয়েন্টির নিলামে প্রাথমিকভাবে ২৩ জন নিজেদের নাম নিবন্ধন করলেও, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। 
     
 বিশ্বের প্রায় ৮০০ ক্রিকেটার থেকে বাছাই করে ৫৪১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। যেখানে মোট ২৫টি স্লটের বিপরীতে আছেন ২৪১ জন বিদেশি ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার থেকে নিলামে দল পাবেন ৫৯ জন। 

বাংলাদেশ থেকে নিলামের এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৪ জন ক্রিকেটার- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদি হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক।

ইংল্যান্ডের ৯৭ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিলামে উঠা তালিকায়। সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ৪৩ বছর বয়সে এই নিলামে উঠবেন। তার সাথে তালিকায় রয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস এবং ২০২৪ সালের ফাইনালের ম্যাচসেরা টম অ্যাবেলের মতো ইংলিশ ক্রিকেটাররা।

এসএটোয়েন্টির সঙ্গে বিগ ব্যাশ লিগের সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সংখ্যা কম। অস্ট্রেলিয়া থেকে নিলামে রয়েছেন দুইজন- ডার্সি শর্ট ও পিটার হ্যাটজগ্লু। ওয়েস্ট ইন্ডিজ থেকে ২৮, শ্রীলঙ্কা থেকে ২৪ এবং নেপালের হয়ে একমাত্র প্রতিনিধি দিপেন্দ্র সিং আইরি নিলামে রয়েছেন।

রহমানউল্লাহ গুরবাজ, নবিন উল হক সহ আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। তবে এই তালিকায় নেই রশিদ খান, মোহাম্মদ নবীর মতো আফগান বড় তারকার নাম। ওয়েস্ট ইন্ডিজের একাধিক খেলোয়াড়ের নাম থাকলেও টি টোয়েন্টি মাতানো বেশিরভাগ ক্রিকেটার নেই নিলামে।

দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার আছেন তালিকায়, যাদের মধ্যে আছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ দলের আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েতজি রয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া এইডেন মার্করামের ওপর নজর থাকবে নিলামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়