শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিজ জ‌য়ের পর লিটন দাস, আমি চেষ্টা ক‌রি প্রতিটি সিরিজ জেতার

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়ে ফেরেন টাইগাররা। এরপর গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েও প্রথম টি-টোয়েন্টিতে হারে টাইগাররা। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে লাল-সবুজের দল। আর ঘুরে দাঁড়ানোর শুরুটা সেখান থেকেই।

এরপর পাকিস্তানের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ সিরিজ নিশ্চিত করলো নেদারল্যান্ডসের বিপক্ষে। সিলেট স্টেডিয়ামে সোমবার (১ সেপ্টেম্বর) টাইগার বোলারদের সামনে টিকতেই পারেননি ডাচ ব্যাটাররা। ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

এমন দুর্দান্ত জয়ের পর টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।’ 
 
টানা তিনটি সিরিজ জিতলেও মাটিতেই পা রাখছেন টাইগার কাপ্তান। লিটন বলেন, ‘দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা অনুসরণ করেছে।

তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব তুলে ধরে লিটনের মতে, মোস্তাফিজ ও তাসকিনের অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসুম যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচে খেলেননি, তবুও তিনি সুযোগ পেলেই ভালো পারফরম্যান্স করে দেখিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়