শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সি‌রি‌জের দ্বিতীয় ম‌্যাচ নেদারল্যান্ডসের কাছে হারলে করতে হবে পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা। বাংলাদেশ সেই অপেক্ষায় থাকতে চায়নি। এক ম্যাচ হাতে রেখেই ডাচদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। -- ডেই‌লি ক্রিকেট

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তবে পারভেজ হোসেন ইমন-তানজিদ হাসান তামিম এদিন ঝড়ো ব্যাটিং করতে পারেননি। ২১ বলে ২৩ রান করে ফিরেছেন ইমন। আরেক ওপেনার তামিম খেলেছেন ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস। 

তবে শুরু থেকেই ডাচ বোলারদের সামনে ভুগছিলেন টাইগার এ ওপেনার। সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছেন।

তিনে নামা লিটন দাসও পারেননি ঝড়ো ব্যাটিং করতে। লক্ষ্য ছোট হওয়ায় দেখেশুনে খেলেছেন টাইগার অধিনায়ক। তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে অপরাজিত ১৮ রান।

এর আগে সিলেটে এদিন টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান লিটন। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। নাসুম আহমেদ-তাসকিন আহমেদদের সামলাতে হিমশিম খেয়েছে ডাচ ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম। ১০ বলে ৮ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফেরান টাইগার এ স্পিনার। পরের বলেই তেজা নিদামারুকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন নাসুম।

নেদারল্যান্ডসের আরেক ওপেনার বিক্রমজিত সিং করেছেন ১৭ বলে ২৪ রান। ইনিংসটিতে ৪টি বাউন্ডারি মেরেছেন ডাচ ওপেনার। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন নেদারল্যান্ডসের আর দুই ব্যাটার। শারিজ আহমেদ ১৭ বলে ১২ ও আরিয়ান দত্ত ২৪ বলে ৩০ রান।

বাংলাদেশের বোলাররা এদিন করেছেন দুর্দান্ত বোলিং। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন নাসুম। দুটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়