শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্সেনালের বিরু‌দ্ধে  লিভারপু‌লের ক‌ষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : দারুণ এক লড়াই হ‌য়ে‌ছে দুই দ‌লের ম‌ধ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হা‌রি‌য়ে‌ছে লিভারপুল। দারুণ এক ফ্রি-কিকে ম্যাচে ব্যবধান গড়ে দেন ডমিনিক সোবোসলাই।

রোববার (৩১ আগস্ট) নিজেদের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল।

শুরুতেই ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট নিয়ে মাঠ ছাড়লে বিপাকে পড়ে আর্সেনাল। ম্যাচের ২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার দল। মাদুয়েকের শট ঝাপিয়ে পড়ে বিপদমুক্ত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। প্রথমার্ধের বাকি সময়ে তেমন সুযোগ তৈরি না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর অফসাইডে বাতিল হয় উগো একিতিকের করা গোল। তবে ৮৩তম মিনিটে ডেডলক ভাঙেন সোবোসলাই। দুরপাল্লার ফ্রি-কিক শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়