শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে রা‌তে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দারুণ এক‌টি ম‌্যাচ উপহার দি‌বে দুইদল। হাড্ডাহা‌ড্ডি লড়াই হ‌বে এই ম‌্যা‌চে। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

টানা দুই ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে লিভারপুল ও আর্সেনাল। তবে, সেটপিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্না স্লটের কপালে।

লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরু করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়ে আসা এ ফরাসি তারকা গোল পেয়েছেন নতুন ক্লাবের প্রথম দুই ম্যাচেই।

তবে অ্যানফিল্ডে এক যুগের বেশি জয় নেই আর্সেনালের। এই পরিসংখ্যান ভাঙার সুযোগ এবার গানারদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করা গানাররা পরের ম্যাচে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়