শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ২০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। ম্যাচটি পাকিস্তান জিতে নেয় ৩১ রানে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আরব আমিরাত। পাওয়ার প্লে'র ছয় ওভারে তারা তোলে ৫৪ রান। তবে এই সময়েই তারা হারিয়ে ফেলে তিনটি উইকেট, যা তাদের ব্যাকফুটে ঠেলে দেয়।

মাঝের ওভারে রানের গতি ধরে রাখতে গিয়ে আরব আমিরাত আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। ফলে চাপ বেড়ে যায় এবং পরে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক দল।

আরব আমিরাতের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন আসিফ খান। ছয় নম্বরে নেমে তিনি ৩৫ বলে ৭৭ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও ছয়টি ছয়ে। তার স্ট্রাইক রেট ছিল ২২০।

দলীয় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান। এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।

পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী নেন সর্বোচ্চ তিনটি উইকেট, খরচ করেন ৪৭ রান। মোহাম্মদ নেওয়াজ ২১ রানে নেন দুটি উইকেট। সালমান মির্জা ও সাইম আইয়ুব নেন একটি করে উইকেট।

পাকিস্তানের ইনিংসে বড় স্কোর গড়ার পেছনে ভূমিকা রাখেন সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। ওপেনার সাইম ৩৮ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও চারটি ছয়। নওয়াজ করেন ২৬ বলে ৫৬ রান।

দলটির ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ১৫ বলে ২৫ রানের ক্যামিও খেলেন। আরব আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিক ও সগির খান তিনটি করে উইকেট নেন। হায়দার আলী নেন দুটি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়