শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তাসকিনের বো‌লিং আর লিটন দা‌সের ব‌্যা‌টিং‌য়ে নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দি‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের পেসার তাস‌কিন আহ‌মেদ নেদারল্যান্ডসকে অল্পতে আটকে রেখে জয়ের ভিত গড়তে সহায়তা করেছিলেন। রান তাড়ায় লিটন দাসের ঝড়ো ফিফটির পর সাইফ হাসানের তাণ্ডবে ৮ উইকেটের দুর্দান্ত জয়ে টি-টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। -- অলআউট স্পোর্টস

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। জবাবে ৩৯ বল আগে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ।

ক্যারিয়ারের ১৩তম ফিফটিতে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। ডানহাতি এই ব্যাটার তার ২৯ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ২ ছক্কায়।

লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৪ রান তোলেন বাঁহাতি এই ব্যাটার। তবে এই শুরু ধরে রাখতে পারেননি তিনি। ১৫ রান করে তিনি ফিরলে থামে ২৬ রানের উদ্বোধনী জুটি।

এরপর তানজিদ হাসান তামিম ও লিটনের আগ্রাসনে সহজ জয়ের পথে এগুতে থাকে বাংলাদেশ। ছক্কা হাঁকাতে গিয়ে তানজিদ (২৯) লং অনে ক্যাচ দিলে ভাঙে ৬৬ রানের জুটিটি। সঙ্গীর বিদায়ের পর ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন। 

আর কোনো উইকেট না হারিয়ে সাইফ হাসানকে দলকে জয় এনে দেন বাংলাদেশ অধিনায়ক। দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ অপরাজিত থাকেন ১৯ বলে ৩ ছক্কা ও এক চারে ৩৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন ম্যাক্স ও’ডাডের (২৩) উইকেট। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ডাচরা তোলে ৩৪ রান।

অষ্টম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও (৪) ফেরান তাসকিন। দশম ওভারে জোড়া আঘাতে অধিনায়ক স্কট এডওয়ার্ডস (১২) ও তেজা নিদামানুরুকে (২৬) তুলে নেন সাইফ।

দুই সেট ব্যাটার সাজঘরে ফেরার পর আর হাত খুলে খেলতে পারেনি ডাচরা। শরিফুল ইসলামের করা শেষ ওভারে ১২ রান নিয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন। সাইফের শিকার ২ উইকেট। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়