শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শিরীন শারমিনের জামিন’ দাবিটি নিয়ে ফ্যাক্টচেক থেকে যা জানা গেলো

রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এদিকে, এরই মধ্যে তার জামিন হয়েছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পাননি। বরং তার রিমান্ড ও জামিনের আবেদন খারিজ করে ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত বিষয়ে একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গত ০৭ এপ্রিল (মঙ্গলবার) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে ওইদিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শিরীন শারমিন চৌধুরীকে মধ্যরাতে আটক ও গ্রেফতার প্রক্রিয়া এবং আদালতে উপস্থাপনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। 

অর্থাৎ, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়নি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়