শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির

শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে শ্রীবরদী দলের উপজেলা সেক্রেটারির মৃত্যুর খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

জামায়াত আমির লিখেন, ‘গতকাল শেরপুরে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলায় শ্রীবরদী উপজেলা সেক্রেটারি গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ইন্তিকাল করেছেন বলে তাৎক্ষণিক যে বার্তাটি এসেছিল, যাচাই করে দেখা গেছে সেটি সঠিক নয়।’

ফেসবুক পোস্টে জামায়াত আমির আরো লিখেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করুন।

মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আমিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়