শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট ইস্যুতে ক্ষোভ, আন্দোলনের পথে হাঁটার ঘোষণা বিরোধীদলের

যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই পথেই বিরোধীদল হাঁটবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে আমরা আশাহত হয়েছি, তারা জনগণের রায়কে অসম্মান করেছে। আমরা আহত, মর্মাহত ও বিস্মিত। এজন্যই আমরা অধিবেশন ওয়াকআউট করেছি। জনগণের দেওয়া ম্যানডেটটকে অগ্রাহ্য করার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।’

আজ বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে জুলাই সনদ আদেশ ও বিরোধীদলের নেতাকে ‌‌‘মিসকোড’ করাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই প্রথম সরকারি দল বিরোধীদল সবাই গণভোটের বিষয়ে একমত ছিলাম। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হলো, জনগণের সম্মানে আমরা ওয়াকআউট করেছি।’

জামায়াত আমির বলেন, ‘যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি সেহেতু আমরা জনগণের কাছে ফিরে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায় সেই পথেই হাঁটবে বিরোধীদল। এখানে আমরা পারলাম না আদায় করতে। তাই জনগণের কাছেই ফিরে যাবো।’

জামায়াতের আমির বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায় সেই চেষ্টা করবো। আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে। জনগণকে সঙ্গে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো।’

তিনি বলেন, ‘গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সরব থাকবে। দ্রুতই দলগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে কেমন কর্মসূচি তে যাবেন বিরোধীদল।’ উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়