শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সকল বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে: শিমুল বিশ্বাস

মনিরুল ইসলাম  : দেশের সকল বাস টার্মিনালে মলমপার্টি ও ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে বাস মালিক শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক নেতা, বাস মালিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় যাত্রীদের ভিড় বাড়ার সুযোগে কিছু অসাধু চক্র মলমপার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধ দমনে টার্মিনালগুলোতে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক সময় নারী যাত্রীরা হয়রানির শিকার হন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই প্রতিটি টার্মিনালে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বাইরে কেউ যাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাই দায়িত্বশীল হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালভিত্তিক নজরদারি জোরদার করা হবে এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়