শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০১:১৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলব, অন্যায় হলে প্রতিবাদ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকার অধিকার হরণ করা হলে চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ করব। প্রতিবাদে কাজ হলে আলহামুদলিল্লাহ, না হলে প্রতিরোধ করব। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে, এ লড়াই হোক জনতার বিজয়ের লড়াই।

সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, আমরা নির্বাচনের আগে বড় গলাই বলেছিলাম, আমরা দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, আফসোস, আমরা যারা মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে-‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা এর স্থায়ী সমাধান চাই। আর এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিরোধীদলীয় নেতা বলেন, আজকে বিশ্বে যে অস্থিরতার লড়াই চলছে, তাতে কার্যত মুসলিম বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারাই মানবতার বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে এবং তার নিন্দা করেই যাব। আমরা মানবতার পক্ষেই আছি, সে কোন দেশ, কোথাকার; তা দেখার বিষয় নয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে, সেখানেই আমরা থাকব ইনশাআল্লাহ। মানবতার বিজয় হোক এবং মনুষ্যত্বের বিজয় হোক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়