শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০১:৩৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন কেনো বাতিল হবে না— প্রশ্ন শিশির মনিরের (ভিডিও)

যারা গণভোট বাতিলের কথা বলছে, তারা জাতীয় নির্বাচনও বাতিলের কথা বলছে না? এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, যদি পুরোটাই বাতিল হতে হয় তাহলে জাতীয় নির্বাচন কেনো নয়? শুধু গণভোট কেনো। মাঝখানে আরও ১৩৫টা অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক।

সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে। এটি আদালতের সিদ্ধান্ত নয়; যা সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোন সিদ্ধান্ত হলে সেটা রাজনৈতিক বুমেরাং হবে।

তিনি আরও বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনও আসেনি। আগামীকালকে একটা আদেশ দেবে, অর্থাৎ তারা রুল জারি করবে কি করবে না, এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না।

শিশির মনির বলেন, আর মাত্র ১০ দিন পরেই সংসদ বসবে। এই মুহূর্তে এসে গণভোট নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের ইন্ধনে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ আদালতের কাঁধে রেখে উদ্দেশ্যে সাধনের চেষ্টা সমীচিন হবে না। এটা হলে দেশের মানুষের সাথে প্রতারণার শামিল। উৎস: যমুনা টেলিভিশন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়