শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর আরামবাগে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
এ সময় জামায়াত আমির বলেন, সরকারের ভালো কাজে জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে তা রুখে দেয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অপরাধ দমন করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে।
  
তিনি সতর্ক করে বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।
 
ইফতার মাহফিলে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়