শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রুহুল কবির রিজভী

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাসায় যান। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে ছাড়পত্র দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়